1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ সম্পদ অর্জন: বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালীপুরে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক কারাদণ্ড রাতেও কাকের খোঁজে হাসপাতালে ছুটলেন চিকিৎসক, বাড়ছে মানবিকতার নজির পান্তা-ইলিশে উৎসবের আমেজ, বাঁশখালীতে প্রেস ক্লাবের বৈশাখ আয়োজন পহেলা বৈশাখ: উৎসবের আবরণে সংস্কৃতির নিঃশব্দ পরিবর্তন বাঁশখালীতে স্থানীয়দের সহায়তায় ইয়াবাসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড আন্দামান সাগরে ট্রলারডুবি: ৯ জন উদ্ধার, বাঁশখালীসহ শতাধিক নিখোঁজের শঙ্কা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ

বাঁশখালীতে বিএনপি নেতার বেফাঁস মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার সংগঠনকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরী। সম্প্রতি উপজেলার ছনুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুর্ণমিলনী ও কর্মী সমাবেশে জামায়াত ইসলামী কে জড়িয়ে অবান্তর, তথ্য প্রমাণ ছাড়া বেফাঁস বক্তব্য দিলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এতে উপজেলা জামায়াত ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।

সম্প্রতি ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই বিএনপি নেতা বলেন, ‘৫ আগস্টের পর ১০০টি মাজার ভাঙচে জামায়াত।’ এছাড়াও তার বক্তব্যে জামায়াত ইসলামীকে নিয়ে নানা বিষোধাগার বক্তব্য প্রদান করেন তিনি। কোন প্রমাণ ছাড়া ভিত্তিহীন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাঁশখালী উপজেলা জামায়াতে ইসলামী।

রোববার (১৫ জুন) উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম স্বাক্ষরিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্যাডে বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাঈল ও সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আরিফ উল্লাহ এক যৌথ প্রতিবাদ লিপি প্রদান করেন। বিবৃতিতে তারা বলেন ‘রেজাউল হক চৌধুরী কোন প্রমাণ ছাড়া ভিত্তিহীন বক্তব্য প্রদান করা কোন শিক্ষিত ভালো মানুষের কাজ নয়, তার বক্তব্যে স্বৈরতান্ত্রিক মনোভাব ফুটে উঠেছে যাকে পুনরায় জনগন আর দেখতে চায়না।’ 

বিবৃতিতে আরও বলা হয়, ‘ওনার বক্তব্যের সমর্থনে সঠিক তথ্য-প্রমাণ দিতে হবে নতুবা ওনার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বাঁশখালীর জনগণ সমুচিত জবাব দেবে।’

এ বিষয়ে জানতে বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরী কে বেশ কয়েকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি (ফোন রিসিভ করেন নি)।

ছবি: বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরী ও উপজেলা জামায়াতের বিবৃতি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট