1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ সম্পদ অর্জন: বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালীপুরে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক কারাদণ্ড রাতেও কাকের খোঁজে হাসপাতালে ছুটলেন চিকিৎসক, বাড়ছে মানবিকতার নজির পান্তা-ইলিশে উৎসবের আমেজ, বাঁশখালীতে প্রেস ক্লাবের বৈশাখ আয়োজন পহেলা বৈশাখ: উৎসবের আবরণে সংস্কৃতির নিঃশব্দ পরিবর্তন বাঁশখালীতে স্থানীয়দের সহায়তায় ইয়াবাসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড আন্দামান সাগরে ট্রলারডুবি: ৯ জন উদ্ধার, বাঁশখালীসহ শতাধিক নিখোঁজের শঙ্কা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ

বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্টে নিজ ঘরে যুবকের মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্টে মোহাম্মদ নেছার উদ্দিন (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিৎ করেছেন নিহতের সম্পর্কের মামাতো ভাই নুরুল কাদের।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারা যাওয়া নেছার উদ্দিন গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার সমদ আলী মাতব্বর বাড়ীর মৃত শামসুল আলমের তৃতীয় পুত্র। তিনি উত্তর পশ্চিম গন্ডামারা লবণ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সদস্য।

নিহতের মামাতো ভাই নুরুল কাদের বলেন, ‘আজ সন্ধ্যায় নিজ বাড়িতে বিদ্যুতের লাইট জ্বালাতে সুইচ বোর্ডে হাত দিতেই বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। বোর্ডটি ক্রুটিপূর্ণ থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। পরে ছিঁটকে পড়লে অজ্ঞান হয়ে পড়ে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরুতহাল রিপোর্ট করেছে। পরিবারের কোন অভিযাগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট