1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীতে প্রতিভা সন্ধানী বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::
স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্ম জয়ন্তী উৎসব উপলক্ষে বাঁশখালীর চাম্বলে বিবেকানন্দ হিউমেন সোসাইটি কর্তৃক আয়োজিত প্রতিভা সন্ধানী বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে চাম্বল শ্রী শ্রী রক্ষাকালী বাড়ী প্রাঙ্গণে অনুষ্টিত হয়।

‘বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি’ স্বামী বিবেকানন্দের এ বাণীকে সামনে রেখে চাম্বল বিবেকানন্দ হিউমেন্ সোসাইটির সভাপতি ও উপ সহকারি কৃষি কর্মকর্তা প্রণব কুমার দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ফতেয়াবাদ শ্রীরামকৃঞ্চ সেবাশমের তত্বাবধায়ক শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের চট্টগ্রামের বিভাগীয় সম্পাদক প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দূর্জয় সোহানী, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক বিষয়ক সম্পাদক অমিত সাহা,বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের রাঙ্গুন, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের রাঙ্গুনিয়া শাখার সভাপতি বাবলু শীল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রমেন্দ্র রায় চৌধুরী, অধ্যাপক বাবুল কান্তি দেব বাবলা।

সংগঠক অক্ষয় তালুকদারের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিবেকানন্দ হিউমেন্ সোসাইটির চাম্বলের সাধারণ সম্পাদক নিউটন দাশ, বৃত্তি প্রাপ্ত অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ বড়ুয়া। এছাড়া সংগঠনের সদস্যরা আলোচনায় অংশ নেন। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে সম্প্রীতি র‌্যালী, ঠাকুরের পূজা ও প্রার্থনা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ, প্রসাদ বিতরণ, গীতাপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বৃত্তি প্রদান শেষে ভজন, নজরুল, রবীন্দ্র, পল্লীগীতি, আধুনিক সংগীত, নৃত্য ও কৌতুক প্রতিযোগিতা অনুষ্ঠিত পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট