1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::

চট্টগ্রামের বাঁশখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক এক অসহায় পরিবারের জায়গা দখল করে বসতঘর নির্মাণ ও চলাচলের পথ বন্ধ করার অভিযোগ উঠেছে।

উপজেলার চাম্বল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হিন্দু পাড়া সরকার বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন একই এলাকার দোলন দাশ, রুপন দাশ, আদর্শ কান্তি সরকার ও রাজিব কান্তি সরকার সহ অজ্ঞাত আরও কয়েকজন।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ‘মৌরশী সূত্রে জায়গার মালিক হন রাখাল দাশ। স্থানীয় প্রভাবশালী আদর্শ কান্তি সরকার গং দাপট দেখিয়ে জোর পূর্বক অসহায় রাখাল দাশের জায়গা অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এই ঘটনার জেরে ভুক্তভোগী রাখাল দাশ বাদী হয়ে চট্টগ্রাম দক্ষিণ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালত উভয় পক্ষকে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেন।’

ভুক্তভোগী রাখাল দাশ আরও জানান, ‘আমার প্রতিপক্ষ পেশিশক্তির জোরে আদালতের রায় অমান্য করে আমার জায়গার ওপর বসতঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। আমি বাঁধা দিতে গেলে আমাকে মেরে ফেলার হুমকি দেন। এবিষয়ে পুলিশ প্রশাসনকে অবগত করা হয়েছে।’

এ বিষয়ে অভিযুক্ত আদর্শ কান্তি সরকারের সাথে কথা বলতে তাদের বিরোধীয় জায়গায় গিয়েও তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি। বেশ কয়েকবার ফোন করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

বাঁশখালী থানার এএসআই লুৎফর রহমান জানান, ‘আদালতের আদেশ অনুযায়ী কাজ না করতে দোলন ও আদর্শ গংদের নিষেধ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট