1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ সম্পদ অর্জন: বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালীপুরে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক কারাদণ্ড রাতেও কাকের খোঁজে হাসপাতালে ছুটলেন চিকিৎসক, বাড়ছে মানবিকতার নজির পান্তা-ইলিশে উৎসবের আমেজ, বাঁশখালীতে প্রেস ক্লাবের বৈশাখ আয়োজন পহেলা বৈশাখ: উৎসবের আবরণে সংস্কৃতির নিঃশব্দ পরিবর্তন বাঁশখালীতে স্থানীয়দের সহায়তায় ইয়াবাসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড আন্দামান সাগরে ট্রলারডুবি: ৯ জন উদ্ধার, বাঁশখালীসহ শতাধিক নিখোঁজের শঙ্কা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ

চোরাইকৃত স্বর্ণসহ বাঁশখালীতে চোর চক্রের সদস্য মানিক গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::

চুরি হওয়া একটি স্বর্ণের চেইন ও একটি রুপার চেইনসহ চোর চক্রের সক্রিয় এক সদস্যকে চুরির অভিযোগে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া এলাকা থেকে এসআই জামাল হোসেন এর নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার চুরির মামলার আসামী মো. হোসেন প্রকাশ মানিক (২২)। সে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার জাকের আহমদের পুত্র।

শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী বলেন, ‘মানিকের বিরোদ্ধে এলাকায় পানির মোটর, মসজিদের মাইকের ও গাড়ীর ব্যাটারীসহ বিভিন্ন চুরির অভিযোগ আছে। সম্প্রতি এলাকায় একটি মোটর চুরির সাথে জড়িত থাকার অভিযোগে তাকে এলাকার লোকজন ধরে পুলিশে দেয়। এ সময় তার থেকে চোরাইকৃত স্বর্ণ ও রুপার চেইন উদ্ধার করে পুলিশ।’

পুলিশ সূত্রে জানা যায়, ‘মানিক সরলে তার খালাতো ভাইয়ের বাড়ি থেকে একটি স্বর্ণের চেইন ও একটি রুপার চেইন চুরি করার কথা স্বীকার করে। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। সে এলাকায় বিভিন্ন চুরিকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘চুরির সাথে জড়িত মো. হোসেন প্রকাশ মানিক নামে এক আসামীকে গ্রেফতার করে থানা পুলিশ। এ সময় স্বর্ণ ও রুপার চেইন উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট