1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীতে চুরির বিচার দেয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলা

  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::

চট্টগ্রামের বাঁশখালীতে বসতঘরে চুরি হওয়ার ঘটনায় বিচার দেয়ায় চাম্বল ইউনিয়ন যুবদল নেতার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার চাম্বল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পূর্ব চাম্বল পুতুইন্নার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় স্থানীয় ৬ জনকে আসামি করে বাঁশখালী থানায় এজহার দায়ের করেছেন ভুক্তভোগী যুবদল নেতা মো. আব্দুর রহিম ও নুরুল কাদের।

অভিযোগ সুত্রে জানা যায়, ‘গত ২৭ রমজান নুরুল কাদেরের বসতঘর হতে ১ লক্ষ টাকা চুরি হয়। এরপর বিভিন্ন তথ্যের মাধ্যমে শিলকূপের মনছুর নামক একজনকে সন্দেহ করে স্থানীয়ভাবে বিচার দেয়া হয়। পরে এ ঘটনায় বিচারক ওই যুবককে টাকা ফেরত দেয়ার সময় বেঁধে দেন। এতে যুবক মনছুরের আত্মীয়-স্বজনরা ক্ষিপ্ত হয়ে যুবদল নেতা আব্দুর রহিম ও নুরুল কাদেরের উপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় সাথে থাকা মোবাইল, নগদ টাকা হাতিয়ে নেয়।’

ভুক্তভোগী যুবদল নেতা আব্দুর রহিম বলেন, ‘দুপুরের পর আমি ও নুরুল কাদের হাঁটতে বের হই। এসময় পেছন থেকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালায় আসামিরা। স্থানীয় লোকজনকে উদ্ধার না করলে আমাদের ওখানেই মৃত্যু হতো। আমরা বর্তমানে জীবন সংকটে রয়েছি। আসামিরা যে কোন সময় হামলা চালাতে পারে। এ ঘটনায় প্রশাসনের কাছে দোষীদের দ্রুত বিচারের দাবি জানাই।’

এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ গুরুত্বসহকারে বিষয়টি তদন্ত করে দেখছেন। অভিযোগ সঠিক প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট