1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ সম্পদ অর্জন: বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালীপুরে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক কারাদণ্ড রাতেও কাকের খোঁজে হাসপাতালে ছুটলেন চিকিৎসক, বাড়ছে মানবিকতার নজির পান্তা-ইলিশে উৎসবের আমেজ, বাঁশখালীতে প্রেস ক্লাবের বৈশাখ আয়োজন পহেলা বৈশাখ: উৎসবের আবরণে সংস্কৃতির নিঃশব্দ পরিবর্তন বাঁশখালীতে স্থানীয়দের সহায়তায় ইয়াবাসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড আন্দামান সাগরে ট্রলারডুবি: ৯ জন উদ্ধার, বাঁশখালীসহ শতাধিক নিখোঁজের শঙ্কা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ

বাঁশখালী পৌরসভা বিএনপি’র ইফতার মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::

বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সরকারি আলাওল কলেজের মাঠে সম্পন্ন হয়।

বুধবার অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পৌরসভার সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসাইন আজগর।

এন এম নাছির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী। আমন্ত্রিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈলছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদুল হক সাঈদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ, আবদুল আলিম, এটিএম কফিল উদ্দীন, জিয়াউল হাছান হোসাইনী, মিজানুর রহমান সিকদার, শহিদুল্লাহ, ওসমান গণি মুজাহিদ।

এ সময় বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট