1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালী প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::

বাঁশখালীতে কর্মরত সাংবাদিকদের একমাত্র সংগঠন বাঁশখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাঁশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অনুপম কুমার দে অভির সভাপতিত্বে সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এতে মেয়াদোত্তীর্ণ হওয়ায় সর্বসম্মতিক্রমে ক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

দৈনিক পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার অভিকে আহবায়ক, দৈনিক মানবকন্ঠ ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহেরকে সদস্য সচিব করে আগামী তিন মাসের জন্য ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক দৈনিক ভোরের দর্পণ ও দ্যা ডেইলি বাংলাদেশ টুডে প্রতিনিধি শিব্বির আহমদ রানা ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি জসীম উদ্দীন। সদস্য দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রিয়াদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি উজ্জ্বল বিশ্বাস, দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, দৈনিক যুগান্তর ও আজকের পত্রিকা প্রতিনিধি আবু বক্কর বাবুল, দৈনিক মানবকন্ঠ ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহের, দৈনিক ভোরের দর্পণ ও দ্যা ডেইলি বাংলাদেশ টুডে প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি জসীম উদ্দীন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রিয়াদুল ইসলাম, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি তাফহিমুল ইসলাম, দৈনিক গণকন্ঠ প্রতিনিধি আফনান চৌধুরী, দৈনিক দেশ বর্তমান প্রতিনিধি প্রকাশ বড়ুয়া, দৈনিক রুপালী বাংলাদেশ প্রতিনিধি আবু ওবাইদা আরফাত, দৈনিক তৃতীয়মাত্রা প্রতিনিধি ছৈয়দুল আলম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট