1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ সম্পদ অর্জন: বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালীপুরে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক কারাদণ্ড রাতেও কাকের খোঁজে হাসপাতালে ছুটলেন চিকিৎসক, বাড়ছে মানবিকতার নজির পান্তা-ইলিশে উৎসবের আমেজ, বাঁশখালীতে প্রেস ক্লাবের বৈশাখ আয়োজন পহেলা বৈশাখ: উৎসবের আবরণে সংস্কৃতির নিঃশব্দ পরিবর্তন বাঁশখালীতে স্থানীয়দের সহায়তায় ইয়াবাসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড আন্দামান সাগরে ট্রলারডুবি: ৯ জন উদ্ধার, বাঁশখালীসহ শতাধিক নিখোঁজের শঙ্কা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ

বাঁশখালীতে জামায়াতের ইমাম ও ওলামা সম্মেলন সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে
Oplus_131072

বাঁশখালী সংলাপ:::

চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইমাম ও ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার পৌরসভাস্থ রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাঁশখালীর বিভিন্ন মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-খতিবগণ অংশগ্রহণ করেন।

এতে জামায়াতে ইসলামী উপজেলা ওলামা কমিটির সভাপতি অধ্যাপক মাও শহিদ উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা ও চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর ছাদেক। প্রধান বক্তার আলোচনা রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল ইসলাম।

ওলামা কমিটির সেক্রেটারী মাও শিহাব উদ্দিনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলার মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, সেক্রেটারী অধ্যক্ষ আরিফ উল্লাহ। এ ছাড়াও অধ্যক্ষ মাও মীর আহমদ আনচারী, অধ্যক্ষ মাও মোশাররফ হোছাইন, অধ্যক্ষ মাও আজিজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

অধ্যাপক মাও শহিদ উল্লাহ কে সভাপতি ও মাও শিহাব উদ্দিন কে সেক্রেটারী করে ২০২৫-২৬ সেশনের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট উপজেলা জামায়াতের ওলামা কমিটি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট