1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

বড়ঘোনা দারুল হিকমা মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪২৭ বার পড়া হয়েছে
Oplus_131072

বাঁশখালী সংলাপ::

বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের উত্তর পূর্ব-বড়ঘোনা এশায়াতুল উলুম (দারুল হিকমা) ইসলামিয়া দাখিল মাদরাসার ২০২৫ সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা ও বার্ষিক পুরস্কার বিতরণ প্রদান করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে মাদরাসার মাঠে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় মাদরাসার সুপার মাওলানা নেজাম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী, দারুল হিকমা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল্লাহ।

মাদরাসার শিক্ষক মো. ইলিয়াছ ফারুক এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন পুঁইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাও আবুল বশর, রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক এস.এ.এম আতহার ইকবাল, মায়মুনা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মো. ওমর ফারুখ, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ হোসাইন প্রমূখ।

অনুষ্ঠানে মাদরাসার সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন ইভেন্টে পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণ শেষে বিদায় শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট