1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাঙ্গু নদীতে অবৈধ বালু উত্তোলন: বাঁশখালীতে ৩ লাখ টাকা জরিমানা বাঁশখালীতে খেলাফত মজলিসের ইফতার মাহফিল: ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোটসহ ১৮ লাখ টাকার জাল উদ্ধার মিম্বর থেকে ডিজিটাল দুনিয়া: সময়ের আয়নায় কওমী শিক্ষাধারার পরিবর্তনস জামায়াতে ইসলামী’র উদ্যোগে বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল শীলকূপ: ৫৫ বছর পর কাদামাটির সড়কে ব্রিক সলিং, স্বস্তিতে গ্রামবাসী নতজানু মুসলিম বিশ্বে প্রতিধ্বনিত এক বীর আয়াতুল্লাহ আলী খামেনীর সংগ্রাম ও সমাপ্তি শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক

সাঙ্গু নদীতে অবৈধ বালু উত্তোলন: বাঁশখালীতে ৩ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. শফিউল আলম (৪৫) নামে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গত
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সানি আকন এ দণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া এলাকার কানু মাঝির ঘাট সংলগ্ন সাঙ্গু নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মো. শফিউল আলমকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সানি আকন জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট