1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম দাখিল মাদরাসা-এর এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী রঙ্গিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসা-এর উপাধ্যক্ষ, জলদী মিয়ার বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মুহাম্মদ এশফাকুর রহমান শওকী।

গত ২৬ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে বোর্ডের (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা–২০২৫ অনুযায়ী বাঁশখালী উপজেলা-এর দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম দাখিল মাদরাসা পরিচালনার লক্ষ্যে সভাপতি মনোনয়নসহ ৬ (ছয়) মাস মেয়াদি এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মো. মোস্তফা কামাল (সদস্য), আনোয়ার হোছাইন (সাধারণ শিক্ষক সদস্য), অভিভাবক সদস্য এবং মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবুল বশর (সদস্য সচিব)।

বোর্ড সূত্রে জানা গেছে, এডহক কমিটির মেয়াদকালে বিধি মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি আসন্ন পাবলিক পরীক্ষার ফলাফল গুণগত ও সংখ্যাগত দিক থেকে সন্তোষজনক রাখা এবং প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা-মান উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মাদরাসার স্বার্থপরিপন্থী কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হলে সংশ্লিষ্ট প্রবিধান অনুযায়ী এ কমিটি যে কোনো সময় বাতিল করা যাবে।

নবনিযুক্ত সভাপতি মুহাম্মদ এশফাকুর রহমান শওকী বলেন, ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।’

চেয়ারম্যানের নির্দেশক্রমে বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রেরণ করা হয়েছে।

ছবি: দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি মুহাম্মদ এশফাকুর রহমান শওকী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট