1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

গন্ডামারায় বিরল প্রজাতির বানর উদ্ধার—ইকোপার্কে ফিরল স্বাভাবিক আবাসে

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে লোকালয়ে ঢুকে পড়া একটি Macaca leonina বা ছোটলেজি প্রজাতির বানরকে উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করেছে বন বিভাগ।

রবিবার (৭ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে স্থানীয় বাসিন্দা মো. নায়েম উদ্দিন তার বাড়ির পাশে বানরটিকে দেখতে পান। পরে কয়েকজন প্রতিবেশীর সহায়তায় জাল পেতে বানরটিকে নিরাপদে আটক করেন।

খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বাঁশখালী ইকোপার্কের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বানরটিকে উদ্ধার করে। তবে, বানরটি কিভাবে, কোথায় থেকে লোকালয়ে আসল তা কেউ সঠিকভাবে বলতে পারছে না।

বন্যপ্রাণীটি বেলা আড়াইটার দিকে উদ্ধার করার পর বিকেল ৪টায় বাঁশখালী ইকোপার্কের সংরক্ষিত বনাঞ্চলে সুস্থ অবস্থায় অবমুক্ত করা হয়।

এ সময় বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক, বন্যপ্রাণী রক্ষক মো. ফারুক, অফিস স্টাফ আশিক, বাপ্পা মল্লিকসহ স্থানীয় আরও অনেকে উপস্থিত ছিলেন।

বন বিভাগ জানায়, বন্যপ্রাণী মানুষের বসতি এলাকায় ঢুকে পড়লে আতঙ্ক নয়, বরং শান্তভাবে কর্তৃপক্ষকে খবর দেওয়াই সবচেয়ে নিরাপদ ও দায়িত্বশীল পদক্ষেপ। স্থানীয়দের সহযোগিতায় বানরটিকে দ্রুত উদ্ধার করায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট