1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: বাঁশখালী থানার অফিসার ও ফোর্সের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় থানার হলরুমে বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম- এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ। থানার অপারেশন অফিসার মো. আরিফ হোসাইন সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়া, রামদাশহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাগচি, এসআই মো. জামাল হোসেন, এসআই দয়াল চন্দ্র ভৌমিক, এসআই বিভাষ কুমার শাহা, সাংবাদিক শিব্বির আহমদ রানাসহ থানার বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, দীর্ঘ ১৫ মাস দায়িত্ব পালনকালে গণঅভ্যুত্থান-পরবর্তী জটিল পরিস্থিতিতে ক্রিটিকাল জনপদ বাঁশখালীকে শান্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ওসি সাইফুল ইসলাম। দুর্গাপূজা থেকে শুরু করে বিভিন্ন সময় উদ্ভূত সংবেদনশীল পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন তিনি। দায়িত্বশীলতা, বিচক্ষণতা ও পেশাদারিত্বের কারণে তিনি একাধিকবার চট্টগ্রামের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হন। বক্তারা তার নতুন কর্মস্থলেও মানবিক ও যোগ্য পুলিশ কর্মকর্তা হিসেবে সুনাম ধরে রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিদায়ী ওসি মো. সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘দীর্ঘ ১৫ মাস ধরে বাঁশখালীতে কর্মরত ছিলাম। বাঁশখালীবাসীর প্রত্যাশা অনুযায়ী সবকিছু করতে না পারলেও তারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, তা আজীবন স্মরণে থাকবে। বাঁশখালীর মানুষ আন্তরিক, সহযোগিতাপ্রবণ। তাদের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য সৌভাগ্যের। তাদের এই ভালোবাসাই আমার প্রকৃত কৃতিত্ব।’

অনুষ্ঠান শেষে সহকর্মী ও অতিথিরা বিদায়ী অফিসারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

এর আগে উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামশেদুল আলমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানী আকনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট