1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক নাছিমুল

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: দুর্নীতি দমন কমিশন (দুদক) বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাছিমুল আহসান চৌধুরী জুয়েল

সহ-সভাপতি হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা অসিত সেন ও মাহমুদুল ইসলাম। সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সুপর্ণা শর্মিলা জান্নাত, ইঞ্জিনিয়ার ইফতেখার উদ্দিন আহমদ, মায়মুর রশিদ, সাজ্জাদ হোসাইন এবং আবু নোমান।

দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়, ঢাকা এবং সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর নির্দেশনায় গঠিত এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। চলতি বছরের ৪ ডিসেম্বর নবগঠিত কমিটি পূর্ববর্তী কমিটির নিকট থেকে দায়িত্ব গ্রহণ করবে।

পুনর্গঠিত কমিটির সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশ গড়ে তুলতে আমরা কাজ করব।’

সাধারণ সম্পাদক নাছিমুল আহসান চৌধুরী জুয়েল বলেন, ‘তরুণ সমাজকে সততার চর্চায় উদ্বুদ্ধ করে বাঁশখালীকে দুর্নীতিবিরোধী কার্যক্রমের মডেল উপজেলায় রূপ দিতে আমরা আন্তরিকভাবে কাজ করব।’

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর পরিচালক রিজিয়া খাতুন স্বাক্ষরিত স্মারকে নবগঠিত কমিটির কার্যক্রম পরিচালনায় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানানো হয়েছে।

ছবির ক্যাপশন: নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নাছিমুল আহসান চৌধুরী জুয়েল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট