1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীতে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারী অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান শনিবার (২৯ নভেম্বর) সকালে বাঁশখালী ইকোপার্কের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ।

এসময় তিনি বলেন- ‘বন্যহাতি ফসলের ক্ষেত নষ্ট করলে তাদের ওপর ক্ষোভ রেখে হামলা করা যাবে না। প্রয়োজনে ক্ষতিপূরণের আবেদন করবেন। মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসণে সরকার ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগীতা করতে কার্পন্য করছে না। বৈদ্যুতিক তার ও নানা অসদুপায় অবলম্বন করে হাতি হত্যা করা যাবেনা। হাতিহত্যা দণ্ডনীয় অপরাধ। বনে অবৈধভাবে চাষাবাদ করা ব্যক্তিরা ক্ষতিপূরণ পাবে না। হাতি মারলে সাতবছর জেল ও ১০ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হতে হবে।’

জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য ও নূর জাহান, বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঈসরাইল হক। উপস্থিত ছিলেন পুঁইছড়ি বিট কর্মকর্তা কামরুল হাসান, নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি, চাম্বল বিট কর্মকর্তা বিজয় মং মারমা, সংবাদকর্মী কল্যাণ বড়ুয়া সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

এ সময় উপজেলার শীলকূপ, চাম্বল ইউনিয়নের ৯জন ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ৪ লক্ষ ২৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

বক্তবরা আরও বলেন- বাঁশখালী ইকোপার্কের একটা মাস্টার প্লাল ইতোমধ্যে জমা হয়েছে। বাঁশখালী ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ বনাঞ্চল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট