1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন: দুটি ড্রেজার জব্দ, মালিককে ৫ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় পটিয়ার শোভনদণ্ডী এলাকার বাসিন্দা মো. এরশাদ (৩৫)‌ কে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় আরও চারজনকে আটক করা হয়েছে।

রবিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জব্দ করা ড্রেজার দুটি তদন্তের স্বার্থে স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পুকুরিয়া ইউনিয়নের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের তেছছিপাড়া ও কুমারখালী এলাকার শঙ্খ নদীতে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর দুই তীরের ফসলি জমি ও বসতবাড়ি হুমকিতে পড়ে এবং পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগগুলো মারাত্মক ভাঙনের ঝুঁকিতে রয়েছে। অবিরাম ড্রেজারের শব্দে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হচ্ছিল।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন বলেন, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দেশের পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘নদী, পরিবেশ ও জনস্বার্থ রক্ষা আমাদের লক্ষ্য। স্থানীয়দের সহযোগিতা বাড়লে এসব অপরাধ বন্ধ করা আরও সহজ হবে।’
অভিযানে ইউপি সদস্য হাবিবুর রহমান, রিদওয়ানুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট