1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পালেগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতা পাপ্পা বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ১৮ জেলে আটক বাঁশখালীতে জিয়াউর রহমানের খননকৃত চেচুরিয়া খাল দখলমুক্ত, স্বস্তি জনজীবনে বাঁশখালীতে মাকে গলা কেটে হত্যার মামলায় ছেলে–পুত্রবধূ গ্রেপ্তার বাঁশখালীতে গ্যাসের চুলা থেকে আগুন, পুড়ল বসতঘর বাঁশখালীতে গভীর রাতে দুর্বৃত্তের আগুনে গ্যারেজে পুড়ল অটোরিকশা ফুটপাত দখলমুক্তে বাঁশখালীর মিয়ার বাজারে অভিযান, জব্দ খাদ্য এতিমখানায় বিতরণ কাহারঘোনায় মাদক বিরোধী প্রতিবাদ, ‘ঘরজামাই রশিদ’কে এলাকা ছাড়ার হুশিয়ারি সরলের কাহারঘোনায় পুলিশের অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ১ খালের প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প স্থাপন: অভিযানে জরিমানা ও কারাদণ্ড

বাঁশখালীতে ২৩ জানুয়ারি থেকে ১১ দিনব্যাপী আন্তর্জাতিক কুম্ভ মেলা

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামের শ্রীঙ্গন খ্যাত বাঁশখালীর ঋষিধামে আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভ মেলা। সকাল ৮টায় বর্ণাঢ্য মহাশোভাযাত্রার মাধ্যমে মেলা উদ্বোধন হবে, চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১১ দিন।

রবিবার (১৬ নভেম্বর) ঋষিধাম প্রাঙ্গণে মেলাকে কেন্দ্র করে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শ্রীগুরু সংঘের সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব চন্দন সিনহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ।

ঋষিধাম ও তুলসীধামের পূজনীয় মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজের পৌরহিত্যে স্বাগত বক্তব্য দেন ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ সভাপতি বাবু দেবাশীষ পালিত।

সভাটি সঞ্চালনা করেন বাঁশখালী শাখার সভাপতি অলক দাশ। এতে বক্তব্য রাখেন- কালিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আমিনুর রহমান চৌধুরী, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম, শ্রী-গুরু সংঘ সাধারণ সম্পাদক বিমল দেব, শ্রীমৎ স্বামী কৃপানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী অক্ষরানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী হরিকৃপানন্দ পুরী মহারাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে মোহন্ত মহারাজ অ্যাডভোকেট অনুপ বিশ্বাসকে সভাপতি, শ্রী চন্দ্রশেখর মল্লিককে সাধারণ সম্পাদক এবং তড়িৎ কান্তি গুহকে অর্থ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন।

উদযাপন পরিষদের লিখিত বক্তব্যে জানানো হয়- মেলায় দেশ-বিদেশ থেকে প্রায় ২০ লক্ষাধিক ভক্ত, সাধু-সন্ন্যাসী, ঋষিকুল ও পর্যটকের আগমন ঘটবে। মেলার মূল আকর্ষণ আন্তর্জাতিক ঋষি সম্মেলন, যেখানে ভারত ও বাংলাদেশসহ বিভিন্ন মঠ-মন্দিরের মহাত্মা মহারাজবৃন্দ যোগ দেবেন।

উল্লেখ্য, ভারতের কুম্ভতীর্থে যেতে না পারা ভক্তদের সুবিধায় বাঁশখালী ঋষিধামের প্রতিষ্ঠাতা শ্রীমৎ অদ্বৈতানন্দ পুরী মহারাজ ১৯৫৭ সাল থেকে এখানে কুম্ভমেলার প্রবর্তন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট