1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীতে পাগলা কুকুরের কামড়ে ৫ শিশু-নারী আহত, আতঙ্কে এলাকাবাসী

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাগলা কুকুরের কামড়ে পাঁচজন আহত হয়েছেন, যার মধ্যে চারজনই শিশু। শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর বরাতে জানা যায়, হঠাৎ এক সাদা-কালো রঙের কুকুর বেপরোয়াভাবে এলাকায় ঘুরে বেড়াতে থাকে। একপর্যায়ে কুকুরটি হঠাৎ করে শিশুদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং পরপর কয়েকটি স্থানে পাঁচজনকে কামড়ে আহত করে।

আহতরা হলেন— সরলের কাহারঘোনার আজগর হোসেনের মেয়ে জন্নাতুল ফেরদৌস (৫), লালখান পাড়ার মোস্তফা আলীর মেয়ে কলি আক্তার (৮), কুতুব উদ্দিনের বাড়ির সাগের উল্লাহর ছেলে সোবহান সাফায়েত সাদ (৪), সিকদার বাড়ির হারুনুর রশিদের ছেলে মোহাম্মদ রামিম (১০) এবং পশ্চিম কাহারঘোনার মোস্তাক আহমদের স্ত্রী রোজি আক্তার (২৫)।

স্থানীয়রা জানান, কুকুরের আক্রমণে আহতদের দ্রুত উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নবিনা লালা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জলাতঙ্কের আশঙ্কায় তাঁদের চট্টগ্রাম ফৌজদারহাট সংক্রামক ব্যাধি হাসপাতাল (বিআইটিআইডি)-এ রেফার করেন।

বর্তমানে আহত পাঁচজনই বিআইটিআইডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত পাগলা কুকুরটি ধরার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট