1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

যেসব যন্ত্র কখনও মাল্টিপ্লাগে ব্যবহার উচিত নয়

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

সংলাপ ডেস্ক:: বর্তমান সময়ে ঘর কিংবা অফিস—সব জায়গাতেই মাল্টিপ্লাগের ব্যবহার বেড়ে গেছে। একাধিক যন্ত্র একসঙ্গে চালাতে সুবিধা হয় বলে অনেকেই এতে ফ্রিজ, ওয়াশিং মেশিন বা হিটার পর্যন্ত সংযুক্ত করেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ব্যবহার মারাত্মক বিপদের কারণ হতে পারে। ভুলভাবে মাল্টিপ্লাগ ব্যবহারে আগুন লাগা, যন্ত্রপাতি নষ্ট হওয়া এমনকি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কাও থাকে।

 

চলুন জেনে নিই, যেসব বৈদ্যুতিক যন্ত্র কখনও মাল্টিপ্লাগে ব্যবহার করা উচিত নয়—

১. ফ্রিজ- ফ্রিজ চালু হওয়ার সময় হঠাৎ করে অতিরিক্ত ভোল্টেজ টানে। এটি মাল্টিপ্লাগে সংযুক্ত থাকলে সার্কিট ওভারলোড হয়ে শর্ট সার্কিটের ঝুঁকি বাড়ায়।

২. ওয়াশিং মেশিন- ওয়াশিং মেশিনে মোটর ব্যবহার হয়, যা নিরবচ্ছিন্ন বিদ্যুৎচাপ চায়। মাল্টিপ্লাগে যুক্ত করলে তা বিদ্যুৎ সরবরাহে বাধা সৃষ্টি করে ও যন্ত্র ক্ষতিগ্রস্ত করতে পারে।

৩. ইস্ত্রি (Iron Machine)- ইস্ত্রিতে উচ্চ ওয়াটের হিটার ব্যবহৃত হয়। মাল্টিপ্লাগে লাগালে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়ে আগুন লাগার সম্ভাবনা থাকে।

৪. মাইক্রোওয়েভ ওভেন- এটি অত্যধিক বিদ্যুৎ টানে, যা মাল্টিপ্লাগের সীমা ছাড়িয়ে যেতে পারে। সরাসরি দেয়ালের সকেটে লাগানোই নিরাপদ।

৫. হিটার বা গিজার- এই যন্ত্রগুলো প্রচুর কারেন্ট ব্যবহার করে। মাল্টিপ্লাগে ব্যবহার করলে কেবল গলতে পারে এবং শর্ট সার্কিট ঘটতে পারে।

৬. হেয়ার ড্রায়ার ও হেয়ার স্ট্রেইটনার- এগুলোও হাই পাওয়ার ডিভাইস। একই প্লাগে একাধিক যন্ত্র চালালে সহজেই ওভারলোড হয়ে যায়।

৭. ওভেন টোস্টার বা রাইস কুকার- এই ধরনের রান্নার যন্ত্র মাল্টিপ্লাগে লাগালে শুধু বিদ্যুৎচাপের ক্ষতি নয়, দুর্ঘটনাও ঘটতে পারে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট