1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীতে র‍্যাব-সেনাবাহিনীর যৌথ অভিযানে হত্যা চেষ্টা মামলার দুই পলাতক আসামী গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামীকে র‍্যাব-৭, চট্টগ্রাম ও সেনা বাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোরে সরল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী আবুল হাসান এলাকার ভেতরে গোপনে অবস্থান করছে। পরে সকাল সাড়ে ছয়টার দিকে র‍্যাব এবং সেনা বাহিনীর একটি যৌথ অভিযানিক দল সরল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আবুল হাসান (৪৮) সরল ইউনিয়নের মৃত আমির হামজার পুত্র।

পরবর্তীতে আবুল হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই মামলার আরও এক এজাহারনামীয় পলাতক আসামী শওকত (৩০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামী শওকত উত্তর সরলের আবুল হাসানের পুত্র।

এই প্রসঙ্গে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘হত্যা চেষ্টা মামলার মতো গুরুতর অপরাধে জড়িত পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় গা-ঢাকা দিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।’

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট