1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালী ন্যাশনাল হাসপাতালের চতুর্থ এজিএম ও নির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান বাঁশখালী ন্যাশনাল হাসপাতাল প্রাইভেট লিমিটেড-এর চতুর্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫ এবং নির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ গত শুক্রবার উপজেলার চাম্বল বাজারস্থ আয়ান পার্কে অনুষ্ঠিত হয়েছে।

ছয় সদস্যের নিরপেক্ষ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে উপস্থিত শেয়ারহোল্ডারদের প্রত্যক্ষ ভোটে আগামী তিন বছরের জন্য ১০ জন সম্মানিত নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত সদস্যরা হলেন- মোহাম্মদ ইউনুচ, এ.কে.এম মাইনুদ্দিন, মোহাম্মদ রিয়াজুল করিম, অ্যাডভোকেট আনোয়ার সাদাত, মাওলানা মিজবাহ উদ্দিন, মাওলানা শহীদুল্লাহ, আহমদুর রহমান, আশেক এলাহী, আব্দুল মান্নান তালুকদার, মো. ফোরকান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোহাম্মদ নাসের এবং সঞ্চালনা করেন হাসপাতালের সিইও মোহাম্মদ আরিফুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেজিস্ট্রেট শাহাদাত হোসেন, অধ্যক্ষ মো. আরিফ উল্লাহ, মাস্টার ইমরান বাচ্চু, মোহাম্মদ আব্দুল আজিজ।

অনুষ্ঠানে বক্তারা বাঁশখালী ন্যাশনাল হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন নির্বাহী পরিষদকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Oplus_131072

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট