1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

“শীলকূপ” শাহ আমিনিয়া সড়ক সংস্কার চাই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

ট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শাহ আমিনিয়া সড়ক আজ চরম অবহেলা আর বঞ্চনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রায় বিশ বছর আগে তৎকালীন সরকার মাত্র একবার ব্রিক রোড নির্মাণ করেছিলো, এরপর থেকে এই সড়ক সংস্কারে কোনো সরকারি উদ্যোগ নেওয়া হয়নি। এত বছর ধরে অসংখ্যবার সংস্কারের প্রয়োজন হলেও এক টাকাও সরকারি বাজেট বরাদ্দ হয়নি। বারবার জনগণের টাকায় সাময়িক মেরামতের মাধ্যমে চলাচল টিকিয়ে রাখা হয়েছে, কিন্তু বর্তমানে রাস্তাটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন আর যানবাহন তো দূরের কথা, মানুষের পায়ে হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়েছে।

এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে, কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহন হয়। অথচ একের পর এক স্থানীয় সরকার নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের ক্ষেত্রে কেউই নজর দেয়নি। দুই দশক ধরে শাহ আমিনিয়া সড়ক শুধু প্রতিশ্রুতি শুনেছে, বাস্তবে দেখেনি কোনো পদক্ষেপ। এখন সময় এসেছে অবহেলা আর বঞ্চনার অবসান ঘটানোর। জনগণ আর মিথ্যা প্রতিশ্রুতি শুনতে চায় না। বর্তমান ভারপ্রাপ্ত জনপ্রতিনিধি ও দলীয় প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এই সড়ককে সরকারি বাজেটে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ সংস্কার ও টেকসই নির্মাণের উদ্যোগ নিন। জনগণের অধিকার প্রতিষ্ঠার এই দাবি আর উপেক্ষা করার সুযোগ নেই। যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে এই অবহেলার দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ও বর্তমান প্রতিনিধিদের বহন করতে হবে।

✍️ আব্দুল্লাহ আল মাহমুদ
(শিক্ষার্থী: ইতিহাস বিভাগ, চট্টগ্রাম কলেজ)

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট