1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

আর্ন্তজাতিক মঞ্চে আঞ্চলিক পানি সংকট সমাধানে প্রস্তাব ‘বাঁশখালীর’ মীর আরশাদুলের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা: কাঠমান্ডু, নেপালে অনুষ্ঠিত দু’দিনব্যাপী হিন্দুকুশ হিমালয় পার্লামেন্টারিয়ানস’ মিট ২০২৫-এ যোগ দিয়েছেন বাঁশখালীর কৃতি সন্তান ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব মীর আরশাদুল হক।

বাংলাদেশের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। দলে আরও ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিপিডির ডিস্টিংগুইশড ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য এবং জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ন সদস্য ডা. তাসনিম জারা।

সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ছিল নেপাল, ভারত, চীন, ভুটান, মিয়ানমার ও পাকিস্তান। আলোচনার মূল বিষয় ছিল আঞ্চলিক সংসদ সদস্যদের মধ্যে সাধারণ বোঝাপড়া, সংলাপ ও সমন্বয় বৃদ্ধি।

এ সময় মীর আরশাদুল হক বলেন, “বাংলাদেশ তিস্তার ন্যায্য পানি পাচ্ছে না। আবার বর্ষায় অতিরিক্ত পানি হঠাৎ ছেড়ে দেওয়ায় সংকট আরও ভয়াবহ হয়ে ওঠে। এ সমস্যা সমাধানে আঞ্চলিক সংসদ সদস্যদের সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠন করা জরুরি।”

তিনি আরও যোগ করেন, জলবায়ু পরিবর্তন, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত ও চীনের অবহেলা—অনেক সময় ইচ্ছাকৃতভাবেও দুর্বলতা সৃষ্টি করছে। তাছাড়া, নেপাল থেকে যদি আমরা স্বল্প দামে জলবিদ্যুৎ কিনতে পারি তাহলে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে যেতে হবে না বাংলাদেশের, কারণ এটি পরিবেশের জন্য ক্ষতিকর।

সাইডলাইনে বিভিন্ন দেশের সংসদ সদস্য, কূটনীতিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও সম্পর্ক জোরদারের সুযোগ হয় বাংলাদেশ দলের।

সম্মেলনের দ্বিতীয় দিনের পর তারা চন্দ্রাগিরি হিলস ভ্রমণ করেন এবং পরে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছবি ও গ্রাফিতি প্রদর্শনীতে অংশ নেন।

পুরো সফরে উষ্ণ আতিথেয়তার জন্য মীর আরশাদুল হক আইসিমড টিম ও বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শফিক আহমেদ এবং ডেপুটি চিফ মো. শোয়েব আবদুল্লাহকে ধন্যবাদ জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট