1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীতে গাছ কেটে সড়ক অবরোধের অপচেষ্টা, পুলিশের তৎপরতায় ব্যর্থ

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে হরতালের সমর্থনে গভীর রাতে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা চালানো হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাত ৩টার দিকে বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের সামনে এবং সাধনপুর ইউনিয়নের সাহেবেরহাট এলাকায় আঞ্চলিক মহাসড়কের দুইটি স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সড়ক অবরোধকারীরা পালিয়ে যায়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি যৌথ দল সড়কে পড়ে থাকা গাছের গুঁড়ি সরিয়ে ফেলায় সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পর রাতেই আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে সড়ক পরিষ্কার করি। এর আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবলীগ নেতা জানান, ‘হরতালের সমর্থনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। কোনো ঝটিকা মিছিল বা সহিংস কর্মকাণ্ডে আমরা বিশ্বাসী নই।’

স্থানীয়দের দাবি, রাত আনুমানিক ৩টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের ৭/৮ জন কর্মী সড়কে গাছ ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। তাদের উদ্দেশ্য ছিল যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা।

উল্লেখ্য, গোপালগঞ্জে সংঘটিত এক ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ডাকে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে হরতাল পালিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট