1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক বাঁশখালী শাখার অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন বাঁশখালী উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার সাফরান রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি ডা. মোহাম্মদ এস.এ রাসেল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এস.এন রাসেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. মামুনুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—দক্ষিণ জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক মো. নুরুল আলম, বাঁশখালী উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এডভোকেট মাহমুদুল ইসলাম, বাংলাদেশ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার’স (ওয়েলফেয়ার) সোসাইটি বাঁশখালী শাখার সভাপতি ডা. আশেক এলাহি রনি, ডা. মুহাম্মদ শিহাব উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “পল্লী চিকিৎসকদের সংগঠিত করে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই জাতীয়তাবাদী দর্শনের কার্যকর বাস্তবায়ন সম্ভব।”

অনুষ্ঠানে পল্লী চিকিৎসক নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট