1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীতে ৪ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া মীরপাড়া ৮ নম্বর ওয়ার্ড এলাকা থেকে চারটি মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল (শুক্রবার) সন্ধ্যা ৬টায় এসআই দয়াল চন্দ্র ভৌমিক সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে আসামি মাহামুদুল হাসান (৩৫), পিতা মৃত আমান উল্লাহকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাহামুদুল হাসানের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত মোট চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে ২টি সিআর মামলায় সাজাপ্রাপ্ত এবং ২টি সিআর মামলায় সাধারণ গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

আসামিকে গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়ায় থানায় নিয়ে আসা হয় এবং যথাযথভাবে আদালতে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে বাঁশখালী থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছি। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট