1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

গন্ডামারায় পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::

চট্টগ্রামের বাঁশখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মো. হারেস (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার গন্ডামারা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মারা যাওয়া শিশু মো. হারেস গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার রাহজানী বাপের বাড়ির জমির উদ্দিনের ছেলে। শিশুটি গন্ডামারা রহমানীয়া মাদরাসার ৩য় শ্রেণির ছাত্র। তার পিতা জমির উদ্দিন বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি, ঢাকা হেড অফিসের ফিল্ড অফিসার হিসেবে কর্মরত আছেন।

নিহত শিশুর চাচা সম্পর্কিত মো. নুরুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজ শনিবার দুপুরে ওই শিশুসহ আরও কয়েকজন শিশু বাড়ির পাশের পুকুরের গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে পুকুরে ডুব দিয়ে আর উঠেনি শিশু হারেস। পরে প্রায় একঘন্টা সময় ধরে ১৫/২০ জন লোক উদ্ধার তৎপরতা চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।’

পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটি ঘটনাস্থলে মারা যায় বলে জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট