1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীতে ডাকাতিসহ নাশকতা মামলার ৪ আসামী গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::

গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে তিনটি ডাকাতি মামলার এক আসামী ও নাশকতা মামলার তিন আসামীসহ চারজন কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিৎ করেছেন বাঁশখালী থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাতে অভিযান পরিচালনা করে উপজেলার সাধনপুর ইউনিয়ন থেকে তিনটি ডাকাতি মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী মো. ফোরকান (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামী মো. ফোরকান সাধনপুর ইউনিয়নের দুয়ারী পাড়া এলাকার মৃত আজিজুর রহমান প্রকাশ আজিউর রহমানের পুত্র।

ওইদিন রাত দুই ঘটিকার সময় পৃথক আরেক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নাশকতা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতা মামলায় গ্রেফতার আসামীরা হলেন- বাহারছড়া ইউপির চাঁপাছড়ি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মৃত আবুল খায়ের এর পুত্র মামনুর রশিদ (৩৮), কালীপুর ইউনিয়নের পালেগ্রাম ৪ নম্বর ওয়ার্ডের নাথপাড়া এলাকার মৃত গিরেন্দ্র নাথের পুত্র পংকজ নাথ (৩৩) এবং শেখেরখীল ইউনিয়নের মৌলভী বাজার ৮ নম্বর ওয়ার্ডের মৃত রৌশন আলীর পুত্র নজরুল ইসলাম প্রকাশ পেডাইন্ন্যা (৪১)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন জায়গা থেকে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত পলাতক এক আসামী ও নাশকতা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশের বিশেষ টিম। গ্রেফতার আসামীদের বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট