1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

আজ সাংবাদিক মিজান বিন তাহেরের পিতার ১৪ তম মৃত্যুবার্ষিকী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::

দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য আলেমেদ্বীন, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব মাওলানা আবু তাহেরের ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১০ সালের পবিত্র রমজান মাসের ২৭ রমজান লাইলাতুল কদরের দিন ভোর সকাল ৭ টায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

তিনি দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া জলদী মখজনুল উলুম (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট আলেমেদ্বীন পীরে কামেল মরহুম মাওলানা মোহাম্মদ আলীর সাহেবের ৩য় পুত্র এবং মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় ও সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ড. মাওলানা শিব্বির আহমদের ছোট ভাই।

শিক্ষকতা জীবনে মরহুম আলহাজ্ব মাওলানা আবু তাহের ‘লন্ডন মসজিদুল আবরার’ জামে মসজিদের খতিব, আল জামিয়াতুল আরবিয়া মদিনাতুল উলুম রাউজান দেওয়ানপুর মাদ্রাসার সাবেক মোহতামিম, সিএমবি আল মাদ্রাসাতুল ইসলামিয়া তানজিমুল উম্মাহ মাদ্রাসাসহ অসংখ্য মসজিদ মাদ্রাসার মোহতামিম ও খতিবের দায়িত্ব পালনসহ বাঁশখালী জলদী মখজনুল উলুম (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসার মতোয়াল্লী ছিলেন।

একই সাথে তিনি জলদী মখজনুল উলুম (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য, বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক মানবকন্ঠ, দৈনিক আলোকিত বাংলাদেশ, দৈনিক প্রতিদিনের সংবাদ,জাতীয় অনলাইন পত্রিকা সিভয়েস২৪.কম এর বাঁশখালী প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সাংবাদিক মুহাম্মদ মিজান বিন তাহেরের পিতা।

আজকের দিনে সাংবাদিক মিজান বিন তাহের তাঁর পিতার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট