1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার করলো বাঁশখালী থানা পুলিশ

  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪৬২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::

চট্টগ্রামের বাঁশখালীতে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ। এ সময় হাতেনাতে মো. ইসমাইল (৩২) নামে এক চোর কেও আটক করা হয়।

সোমবার (২৪ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে ধাওয়া করে পৌরসভা এলাকা থেকে পুলিশ-জনতা কতৃর্ক চোরকে আটক করা হয়।

আটককৃত ওই চোর মো. ইসমাইল চকরিয়া থানাধিন পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশ কাটা আক্তার পাড়া এলাকার এহসান বাড়ীর মো. নাছির উদ্দিনের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, ‘সোমবার সকালে বাঁশখালী পৌরসভাস্থ উপজেলা কৃষি অফিসের সামনে থেকে ওই চোর একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। এ সময় চোরের নিকট থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।’

বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘পৌরসভাস্থ কৃষি অফিসের সামনে থেকে মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার খবরে থানা পুলিশ চোরকে হাতেনাতে আটক করে মোটর সাইকেলটি উদ্ধার করে। পরে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট