1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

চাম্বল ইউনিয়ন যুব বিভাগের ইফতার মাহফিল ও যুব সম্মেলন সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩৮৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি:::

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দারসুল কোরআন পেশ করেন চাম্বল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা মোস্তফা হোছাইন হেলাল।

বুধবার বিকেলে চাম্বল ফাহিম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি কফিল উদ্দীন ছালেহী। এ সময় প্রধান অতিথির আলোচনা রাখেন দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবু নাছের। প্রধান বক্তার আলোচনা রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ আরিফ উল্লাহ।

ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী মাস্টার আহসান উল্লাহ এর সঞ্চালনায় এ সময় প্রধান মেহমানের বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক এস.এম আলী নেওয়াজ চৌধুরী ইরান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের শিল্প ও বাণিজ্য সম্পাদক সৈয়দ মর্তুজা আলী, উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরী, সেক্রেটারী জসিম উদ্দীন, চাম্বল ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাস্টার নাজিম উদ্দিন, তরবিয়্যত সেক্রেটারী আইয়ুব ওসমানী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমাল সম্পাদক মাষ্টার হেলাল উদ্দীন, চাম্বল ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনওয়ারুল আজিম সাঈদী, হুমায়ুন মোর্শেদ, ক্বারী জহিরুল ইসলাম, মধ্যম শাখা শিবির সভাপতি আজগর হোসাইন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আগামী ২০২৫-২৬ সেশনের জন্য চাম্বল ইউনিয়ন যুব বিভাগের কমিটিতে কফিল উদ্দীন ছালেহী কে সভাপতিমাস্টার আহসান উল্লাহ কে সেক্রেটারী ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট