1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালী পৌর বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

পৌরসভা প্রতিনিধি:::

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বাঁশখালী পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বুধবার রংগিয়াঘোনা মনছুরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার মাঠে সম্পন্ন হয়।

রংগিয়াঘোনা মনছুরিয়া জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী শাহ আলমের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনা রাখেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম হোসাইনী।

দক্ষিণ জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক শোয়াইবুল ইসলামের সঞ্চালনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিলে আলোচনা রাখেন পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম জামাল, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসাইন আজগর, পৌরসভা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, পৌরসভা যুবদলের সাবেক সহ-সভাপতি বেলাল উদ্দীন, পৌরসভা শ্রমিক দলের সাবেক সভাপতি আমির হোসাইন কোম্পানি, পৌরসভা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম, এন এম নাছির উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তাফহিমুল আলম হিমু, মোহাম্মদ রিদুয়ান, পৌরসভা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক রিফাদুল ইসলাম রুবেল, যুবদল নেতা জামশেদুল আলম সহ বাঁশখালী পৌরসভা জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল সহ সকল স্তরের নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট