1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীতে কাদায় আটকা হাতি উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::

বাঁশখালী উপজেলায় কাদায় আটকে পড়া ৪০ বছর বয়সী প্রায় ৩ টন ওজনের একটি এশিয়ান বন্য হাতিকে টানা ৯ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে হাতিটি ভেটেরিনারি অফিসার ডা. জুলকার নাইনের তত্বাবধানে চিকিৎসাধিন আছে বলে জানান জলদী রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার নাপোড়া এলাকায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতরে জঙ্গল নাপোড়া মৌজার কালাচান্দের ঝিরিতে আটকে পড়া হাতিটি বন বিভাগের কর্মকর্তারা গ্রামবাসীর সহায়তায় উদ্ধার করেন।

বন বিভাগের জলদী রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘বুধবার সন্ধ্যা ৭টার দিকে হাতিটি কাদায় আটকে যাওয়ার খবর পাই। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু করি। প্রথমে একটি পাম্প দিয়ে পানি ছিটিয়ে হাতির গায়ের কাদা পরিষ্কার করা হয়। পাশাপাশি পানি ছিটিয়ে কাদা নরম করে নেওয়া হয়। পরে গ্রামবাসীর সহায়তায় হাতিটি ডাঙ্গায় তুলতে সক্ষম হয়েছি। হাতিটির পেছনের একটি পা অবশ হয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘হাতিটির বয়স আনুমানিক ৪০ বছর, পুষ্টিহীনতায় ভুগছে। কাদায় আটকে যাওয়ায় আরও দুর্বল হয়ে গেছে। উদ্ধারের পর আমরা হাতিকে স্যালাইনযুক্ত পানি খাইয়েছি। হাতিটি দাঁড়াতে পারছিল না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট