
বাঁশখালী সংলাপ::: ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে র্যালী শেষে আদালত ভবন প্রাঙ্গণে বাঁশখালী চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ সুশান্ত প্রসাদ চাকমা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ, সিভিল জজ ইয়াছিন আরাফাত, বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাছের, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. খালেদ সাইফুল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আবছার, আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী এবং অ্যাডভোকেট এইচ এম হেলাল উদ্দিন।
বক্তারা বলেন, বিচারপ্রার্থী সাধারণ মানুষের জন্য সরকারি আইনগত সহায়তা কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ। অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষ যাতে সহজে আইনি সহায়তা পেতে পারেন, সে লক্ষ্যেই সরকার লিগ্যাল এইড কার্যক্রম পরিচালনা করছে। তারা জনগণকে আইনগত সহায়তা সেবা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাঁশখালী আইনজীবী সমিতির সদস্যবৃন্দসহ বিচার বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।