1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
Mostbet Aviator yükləyin onlayn kazino oynamaq üçün əlverişli platforma Aviator yukle onlayn kazino oynamaq: Qazanmağın sürətli yolu Mosbet Casino Onlayn Kazino Oynamaq – Rəsmi Saytda Qeydiyyat və Oyun 1Win-də Avropa Ruleti Oynayın: Onlayn Kazino Oyunu অল্প বয়সেই নিভে গেল বাঁশখালীর চিকিৎসক আব্দুল মোস্তফার জীবনপ্রদীপ বাঁশখালীতে শোকের ছায়া: ট্রেন দুর্ঘটনায় বড় ভাইয়ের নিহতের খবরে ছোট ভাইয়ের মৃত্যু প্রাক্তন শিক্ষার্থী রিদওয়ানুল হক সুমনের হাতে প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নেতৃত্ব ওযূ করতে গিয়ে পুকুরে পড়ে বাঁশখালীর এক কলেজছাত্রীর মৃত্যু বাঁশখালীতে মহিলা দল নেত্রী রুবি’র বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

নিষেধাজ্ঞা অমান্য করে মাটি কাটা, লুকিয়ে রাখা এক্সক্যাভেটর জব্দসহ অর্ধলক্ষ জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদাতা:::চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওয়াকফ সম্পত্তির পুকুর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মনু মিয়াজীর বাড়ি সংলগ্ন মকবুল আলী চৌধুরী ওয়াকফ স্টেটের পুকুরে অবৈধ মাটি উত্তোলনের বিষয়টি নিশ্চিত হয়। অভিযুক্ত স্থানীয় বাসিন্দা মোক্তার আহমদ (৪৫) নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এক্সক্যাভেটর ব্যবহার করে মাটি কাটছিলেন বলে জানা যায়।

অভিযানের খবর পেয়ে তিনি ব্যবহৃত এক্সক্যাভেটর নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালতের টিম অভিযান চালিয়ে একটি বাড়ির আঙিনায় লুকিয়ে রাখা এক্সক্যাভেটরটি উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের জিম্মায় যন্ত্রটি জব্দ রাখা হয়েছে।

পরবর্তীতে অভিযুক্ত মোক্তার আহমদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজের অপরাধ স্বীকার করেন। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারার বিধান লঙ্ঘনের দায়ে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট