1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
Mostbet Aviator yükləyin onlayn kazino oynamaq üçün əlverişli platforma Aviator yukle onlayn kazino oynamaq: Qazanmağın sürətli yolu Mosbet Casino Onlayn Kazino Oynamaq – Rəsmi Saytda Qeydiyyat və Oyun 1Win-də Avropa Ruleti Oynayın: Onlayn Kazino Oyunu অল্প বয়সেই নিভে গেল বাঁশখালীর চিকিৎসক আব্দুল মোস্তফার জীবনপ্রদীপ বাঁশখালীতে শোকের ছায়া: ট্রেন দুর্ঘটনায় বড় ভাইয়ের নিহতের খবরে ছোট ভাইয়ের মৃত্যু প্রাক্তন শিক্ষার্থী রিদওয়ানুল হক সুমনের হাতে প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নেতৃত্ব ওযূ করতে গিয়ে পুকুরে পড়ে বাঁশখালীর এক কলেজছাত্রীর মৃত্যু বাঁশখালীতে মহিলা দল নেত্রী রুবি’র বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দাখিলা জালিয়াতি: বাঁশখালীতে প্রতারকের জেল, লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলাতে ভুয়া দাখিলা তৈরির মাধ্যমে প্রতারণার অভিযোগে রিপন উদ্দিন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালীপুর সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন একটি শপিং কমপ্লেক্সের নিচতলায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রিপন উদ্দিন উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রিপন উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করতেন। অভিযোগ রয়েছে, তিনি সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ক্লোন দাখিলা তৈরি করে সরবরাহ করতেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং ভিডিও স্বীকারোক্তিতে তিনি প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গোপন সংবাদে খবর পেয়ে অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এ সময় বাঁশখালী থানা পুলিশ সদস্যরা তাকে সহযোগিতা করেন। অভিযান শেষে তিনি বলেন– ‘ভূমি সংক্রান্ত সেবা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না। যারা ভুয়া পরিচয় ব্যবহার করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দাখিলা তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট