1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
Mostbet Aviator yükləyin onlayn kazino oynamaq üçün əlverişli platforma Aviator yukle onlayn kazino oynamaq: Qazanmağın sürətli yolu Mosbet Casino Onlayn Kazino Oynamaq – Rəsmi Saytda Qeydiyyat və Oyun 1Win-də Avropa Ruleti Oynayın: Onlayn Kazino Oyunu অল্প বয়সেই নিভে গেল বাঁশখালীর চিকিৎসক আব্দুল মোস্তফার জীবনপ্রদীপ বাঁশখালীতে শোকের ছায়া: ট্রেন দুর্ঘটনায় বড় ভাইয়ের নিহতের খবরে ছোট ভাইয়ের মৃত্যু প্রাক্তন শিক্ষার্থী রিদওয়ানুল হক সুমনের হাতে প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নেতৃত্ব ওযূ করতে গিয়ে পুকুরে পড়ে বাঁশখালীর এক কলেজছাত্রীর মৃত্যু বাঁশখালীতে মহিলা দল নেত্রী রুবি’র বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

এলাকাবাসীর সহায়তায় আটক, চেচুরিয়ায় মদপানে দুইজনের জেল-জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়া এলাকায় মদ্যপ অবস্থায় দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) পরিচালিত অভিযানে তাঁদের প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ৩ নম্বর ওয়ার্ডের নমপাড়া এলাকার বাসিন্দা অরুণ দাস (৪৫) ও কাজল সিংহ (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে মদ্যপান করছিলেন। এ সময় এলাকাবাসী তাঁদের ধাওয়া করে আটক করেন। পরে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। আদালত পরিচালনায় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়দের মধ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধমূলক উদ্যোগ বেড়েছে। বিভিন্ন এলাকায় স্বতঃস্ফূর্তভাবে পাহারা বসিয়ে মাদক ক্রয়-বিক্রয় বন্ধে তৎপরতা চালানো হচ্ছে, যা মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট