1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

সংলাপ ক্যাম্পাস সংবাদ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বিদ্যালয়ের মরহুম শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক। সহকারী শিক্ষক দুকুল বড়ুয়া-র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবছার উদ্দিন, সিনিয়র শিক্ষক সুব্রত বিকাশ বড়ুয়া, দেব প্রিয় বড়ুয়া, মোহাম্মদ আজগর হোসেন, রশিদ আহমদ, প্রাক্তন শিক্ষার্থী ও আমার গ্রামের সমন্বয়ক মোহাম্মদ এনামুল হক, শীলকূপ ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. রিদুয়ানুল হক, বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম-আহ্বায়ক সাংবাদিক শিব্বির আহমদ রানা এবং প্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং বিদায়ী এসএসসি পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘আমি দৃঢ়ভাবে আশাবাদী, এবারের এসএসসি পরীক্ষার্থীরা বিদ্যালয়ের প্রত্যাশা পূরণ করে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করবে। ভালো ফলের মাধ্যমে তারা বিদ্যালয়ের সুনাম আরও উজ্জ্বল করবে।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। একাগ্রতা, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে সফলতা অর্জন সম্ভব। শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধেও নিজেদের সমৃদ্ধ করতে হবে, যাতে তোমরা ভবিষ্যতে দেশ ও সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারো।’

তিনি আরও উল্লেখ করেন, বিদ্যালয়ের শিক্ষকরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছেন এবং ভবিষ্যতেও তাদের কল্যাণে কাজ করে যাবেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের মরহুম শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনা এবং বিদায়ী পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট