1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

বৈলছড়িতে অসহায় এতিম পরিবারের পাশে ‘মানবতার কল্যাণে আমরা’

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাঁশখালীর স্বনামধন্য স্বেচ্ছাসেবী প্লাটফর্ম “মানবতার কল্যাণে আমরা” সংগঠনের উদ্যোগে বৈলছড়ি ইউনিয়নের একটি নিঃস্ব ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জানা যায়, বৈলছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মরহুম সাবের আহমেদের রেখে যাওয়া তিনটি এতিম সন্তান মানবেতর জীবনযাপন করছে—এমন তথ্য সংগঠনের নজরে আসে। সংগঠনের উপদেষ্টা ডা. আসিফুল হকের পরামর্শে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিবারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনে দেখা যায়, ছোট তিন সন্তান নিয়ে পরিবারটি চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের দেখভালের মতো উপযুক্ত কেউ নেই, এমনকি বসবাসের জন্য নিরাপদ কোনো ঘরও নেই।

পরবর্তীতে পরিবারের সাথে আলোচনা করে তাদের সম্মতির ভিত্তিতে একটি ঘর নির্মাণের উদ্যোগ নেয় সংগঠনটি। এ লক্ষ্যে ২০ বস্তা সিমেন্টসহ ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় নগদ অর্থ সহায়তা হিসেবে পরিবারটির হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক এইচ এম আনিসুর রহমান, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরাফাতুল ইসলাম মাসুম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদুল হক, দপ্তর সম্পাদক সাঈদ মোহাম্মদ সোহেল, সদস্য মোহাম্মদ সিয়াম উদ্দিন ফরহাদসহ অন্যান্যরা।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক এই কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন, যাতে ভবিষ্যতেও বাঁশখালীর সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ চালিয়ে যেতে পারেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট