1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতায় উঠান বৈঠক, অর্ধশতাধিক ন্যাপকিন বিতরণ শীলকূপ টাইম বাজারে মোবাইল কোর্ট: অনিয়মে ২৭ হাজার টাকা জরিমানা রমজানকে ঘিরে সরল ইউনিয়ন পরিষদের বিশেষ ঘোষণা বাঁশখালীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত বাঁশখালীতে অভিযানে ২০ কেজি মিষ্টি জব্দ, জরিমানা ৩০ হাজার বাজারে লাগাম ধরতে বাঁশখালীতে মোবাইল কোর্ট: ৭ ব্যবসায়ীকে জরিমানা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (হেড মাওলানা) আরিফ মুহাম্মদ হাসান নুর (৫২) শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ছোট ছেলে ইসহাক মুহাম্মদ রাকিব।

মরহুম আরিফ মুহাম্মদ হাসান নুর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৪ নম্বর ওয়ার্ডের কাশেম বলী বাড়ির বাসিন্দা মুহাম্মদ ইদ্রিসের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার সকালে হঠাৎ তাঁর রক্তচাপ কমে গেলে দ্রুত স্থানীয় ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে সংকটাপন্ন অবস্থায় তাঁকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, তিনি কার্ডিয়াকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।
আরিফ মুহাম্মদ হাসান নুর ২০০০ সালে বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি একই প্রতিষ্ঠানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ ২৫ বছরের শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
শুক্রবার রাত ১০টায় পশ্চিম বড়ঘোনা রহমানিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট