1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পহেলা বৈশাখ: উৎসবের আবরণে সংস্কৃতির নিঃশব্দ পরিবর্তন বাঁশখালীতে স্থানীয়দের সহায়তায় ইয়াবাসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড আন্দামান সাগরে ট্রলারডুবি: ৯ জন উদ্ধার, বাঁশখালীসহ শতাধিক নিখোঁজের শঙ্কা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ মাদক ও অনলাইন জুয়ার থাবা: ধ্বংসের দ্বারপ্রান্তে যুবসমাজ বৈলছড়িতে অসহায় এতিম পরিবারের পাশে ‘মানবতার কল্যাণে আমরা’ সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা বাঁশখালীতে কাসপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদক প্রতিরোধে সামাজিক ঐক্যের আহ্বান শিক্ষার মানোন্নয়নে মায়েদের সম্পৃক্ততা জরুরি: পূর্ব পুইছড়ি উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশে বক্তারা মাদক সেবন দেখে ফেলায় শিশুকে বিষপান করিয়ে হত্যাচেষ্টা: বাঁশখালীতে যুবক গ্রেপ্তার

শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের অভ্যন্তরীণ কাঁচামাটির ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে দীর্ঘ ৫৫ বছর পর ডাবল ব্রিক সলিংয়ের কাজ শুরু হয়েছে। প্রায় ২ হাজার ২৭৫ মিটার দীর্ঘ এ সড়কটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছিবাখাল সংলগ্ন পেলে হাজী পাড়া থেকে ১ নম্বর ওয়ার্ডের গোদারপাড়া পর্যন্ত বিস্তৃত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় সাংসদ অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের নির্দেশে তাঁর প্রতিনিধি দল চলমান কাজ পরিদর্শন ও তদারকি করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহিম, সেক্রেটারি রবিউল আলম, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি মো. রেজাউল করিম, প্রচার সম্পাদক আব্দুস সাত্তার, পেশাজীবী ইউনিট সভাপতি সামাদুল হক, যুব বিভাগের সেক্রেটারি আবু হানিফা, লোকমান হাকিম, আবুল বাশার, জহির উদ্দিন, মাইনুল ইসলামসহ স্থানীয় দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ‘বৃহত্তর চট্টগ্রাম গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩’-এর আওতায় চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলাধীন শীলকূপ ইউনিয়নের এ সড়কের ডাবল ব্রিক সলিংয়ের কাজ চলতি মাসে শুরু হয়েছে। ২০২৩-২০২৪ অর্থবছরে প্রায় ১ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী মার্চ মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন উপজেলা প্রকৌশল অফিসের কর্মকর্তা মাহাবুব।

দীর্ঘ কয়েক যুগ পর সড়কে ইট বসানোর কাজ শুরু হওয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট