1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৭ পরিবার নিঃস্ব, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়ন–এর ৬ নম্বর ওয়ার্ডের বুজুরুজ মেম্বার বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এতে পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষাধিক টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১০ঘটিকার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন— আনু মিয়ার ছেলে ফোরকান, হাবিবুর রহমানের ছেলে নুর মোহাম্মদ, এয়াকুব আলীর ছেলে আবু তাহের, লেদু মিয়ার ছেলে আব্দু ছবুর, রশিদ আহমদের ছেলে টিপু, মৃত বদি আলমের স্ত্রী নাছিমা বেগম এবং বেলায়েত আলীর ছেলে রশিদ আহমদ।

স্থানীয়দের বরাতে জানা গেছে, আগুনের সূত্রপাত ঘটে আবু তাহেরের বসতঘর থেকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের আরও ঘর এতে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার বলেন, ‘অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের টিমের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।স্থানীয়দের সহযোগিতায় পাশের একাধিক পরিবারকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করা গেছে।’

ঘটনার পর তাৎক্ষণিকভাবে এলাকা পরিদর্শন করেন শীলকূপ ইউনিয়ন পরিষদ–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অত্যন্ত অসহায়। তারা দিনমজুর ও শ্রমিক হিসেবে কাজ করে কোনোমতে জীবিকা নির্বাহ করতেন। আগুনে তাদের সব সহায়-সম্বল পুড়ে গেছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।’

তিনি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা প্রদানের আশ্বাস দেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি খাদ্য, বস্ত্র ও বাসস্থানের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজন বলে স্থানীয়রা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট