1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী থেকে জামায়াতের প্রথম সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে শীলকূপ ইউনিয়ন জামায়াতের ঢেউটিন ও কম্বল বিতরণ বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৭ পরিবার নিঃস্ব, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা শপথ নিচ্ছেন মুহাম্মদ জহিরুল ইসলাম: বাঁশখালীর উন্নয়নে দিলেন প্রতিশ্রুতি জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ বাঁশখালীর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বিএনপি প্রার্থী পাপ্পা চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বাঁশখালীতে দাঁড়িপাল্লার জয়: শেষ হাসি হাসলেন জহিরুল ইসলাম বাঁশখালীতে উৎসবমুখর ভোটগ্রহণ, ধীরগতির নারী বুথেও ভোটাধিকার প্রয়োগে দৃঢ় নারীরা বাঁশখালীতে নির্বাচনকে ঘিরে ‘মিত্র’ অ্যাপ চালু, ১৩টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কড়া নজরদারি

শপথ নিচ্ছেন মুহাম্মদ জহিরুল ইসলাম: বাঁশখালীর উন্নয়নে দিলেন প্রতিশ্রুতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ জহিরুল ইসলাম আজ ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। শপথকে সামনে রেখে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বাঁশখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পোস্টে তিনি বলেন, বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করায় তিনি বাঁশখালীর জনগণের প্রতি গভীর কৃতজ্ঞ। জনগণ যে আস্থা ও দায়িত্ব তাঁর ওপর অর্পণ করেছেন, সেটিকে তিনি গৌরবের পাশাপাশি একটি বড় আমানত হিসেবে দেখছেন।
নবনির্বাচিত এই সংসদ সদস্য উল্লেখ করেন, শপথের পর জাতীয় সংসদে গিয়ে অবহেলিত জনপদ বাঁশখালীর সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের দাবিগুলো দৃঢ়তার সঙ্গে তুলে ধরবেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করে বলেন, যেন তিনি দায়িত্ব পালনে সর্বদা সৎ, অবিচল ও দায়বদ্ধ থাকতে পারেন।
মুহাম্মদ জহিরুল ইসলাম নিজেকে জনগণের ‘শাসক’ নয়, বরং ‘সেবক’ ও ‘খাদেম’ হিসেবে পরিচয় দেন। তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতিনিধি হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সাবেক জনপ্রতিনিধি ও মুরব্বিদের পরামর্শ এবং তরুণদের নেতৃত্ব ও উদ্যমকে সঙ্গে নিয়ে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাঁশখালীকে একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
পোস্টের শেষাংশে তিনি বলেন, জনগণের ভালোবাসা, সহযোগিতা ও দোয়াই তাঁর সবচেয়ে বড় শক্তি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট