1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

বাঁশখালীতে যুবদলের দোয়া মাহফিল ও কর্মীসভায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: চট্টগ্রাম বাঁশখালী উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং ধানের শীষের মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সমর্থনে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় চাম্বল ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রাসেল চৌধুরী।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘চাম্বলের এই ঐতিহাসিক মাঠ থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করেছিলেন। এখান থেকেই বাঁশখালীতে ধানের শীষের প্রচারযাত্রা শুরু হয়। দক্ষিণ বাঁশখালীর মাটি বিএনপির ঘাঁটি। যুবদল হলো বিএনপি পরিবারের প্রথম সন্তান। আপনারা সক্রিয় ভূমিকা রেখে প্রতিটি গ্রাম-মহল্লায় ধানের শীষের পক্ষে কাজ করবেন। ধানের শীষের বিজয় হলে সেটি হবে পুরো বাঁশখালীর বিজয়। আজকের সমাবেশ প্রমাণ করে, বাঁশখালী এখনো বিএনপির ঘাঁটি।’

তিনি যুবদল কর্মীদেরকে মা-বোনদের কাছে সালাম পৌঁছে দেওয়ার অনুরোধ জানান এবং ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত জামাল দুলাল, সাবেক আহ্বায়ক চেয়ারম্যান মাস্টার লোকমান আহমেদ, জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, জেলা বিএনপির সদস্য দেলাওয়ার আজিম, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুবিনুল হক, এডিশনাল পিপি অ্যাডভোকেট শওকত ওসমান, জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল হুদা জাহাঙ্গীর।

এ সময় বক্তারা বলেন, ‘ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার পক্ষে শক্তিশালী গণসমর্থন গড়ে তোলাই এখন যুবদলের প্রধান দায়িত্ব।’

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট