1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

অটোগাড়ী সেবার প্রতিশ্রুতিতে ‘বাঁশখালী এন্টারপ্রাইজ’-এর জমকালো উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া বাজারের উত্তর পার্শ্বে (মীরপাড়া) আছিয়া-বশর মার্কেটে শনিবার (২২ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো অটোগাড়ী, ব্যাটারি ও যন্ত্রাংশ বিক্রয়-বিতরণে আধুনিক সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠান ‘বাঁশখালী এন্টারপ্রাইজ’। দক্ষিণ চট্টগ্রামে অটোগাড়ীর একটি পূর্ণাঙ্গ সেবা কেন্দ্র হিসেবে এটি এলাকাবাসীর মধ্যে ইতোমধ্যে উল্লেখযোগ্য আগ্রহ সৃষ্টি করেছে।

এ অঞ্চলের একমাত্র অনুমোদিত মিশুক পরিবাহন ডিলারশিপ পাওয়ায় প্রতিষ্ঠানটি অটোগাড়ী কেনা-বেচায় নতুন আস্থার কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের ব্যাটারি ব্র্যান্ড-লুকাস, স্পার্ক, গ্লোবাট, স্পার্ক কিং, ট্যাঙ্ক, উল্কা, গ্লোব অয়েল এবং ডানলপ টায়ার্সসহ নির্ভরযোগ্য আইপিএস-ইউপিএস ব্যাটারি, স্ট্যাবিলাইজার, ব্যাটারি চার্জার ও সর্বাধুনিক গাড়ির ব্যাটারি এখানে পাইকারী ও খুচরা বিক্রি হবে।
প্রতিষ্ঠানটিতে পাওয়া যাবে জনপ্রিয় অটোগাড়ীর সব মডেল-মিশুক, বিভাটেক, অরিজিনাল সেন্ডি, মিনি বোরাক, অটো ভ্যান, শিনসানসহ বিভিন্ন নতুন অটোমডেল ও সব ধরনের যন্ত্রাংশ।

অনুষ্ঠানের প্রধান অতিথি রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর নিয়াজ রহিম উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, ‘বাঁশখালী এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। মানসম্পন্ন সেবা ও গ্রাহকের আস্থা অর্জনের এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহিম আফরোজ, বাঁশখালী শাখার পরিচালক মো. আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, রহিম আফরোজের এক্সিকিউটিভ ডিরেক্টর ফারাজে রহিম, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহের, প্রোপাইটর মো. জাহেদুল ইসলাম।

মো. আবু ইউসুফ বলেন, ‘দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য মানসম্পন্ন অটোগাড়ী ও ব্যাটারির একটি সম্পূর্ণ সেবা কেন্দ্র গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমরা সেরা পণ্য এবং সেরা সেবার নিশ্চয়তা দিচ্ছি।’

উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাঁশখালীবাসীর জন্য আধুনিক অটোগাড়ী ও ব্যাটারি সেবায় নতুন অধ্যায়ের সূচনা হলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট