1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে অসহায় মুক্তিযোদ্ধার বসতঘর ভস্মীভূত

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া এক নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার রাতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক মুক্তিযোদ্ধার বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ ১০ লক্ষাধিক টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।

এ দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা ইউনুস আহমদ এবং তার পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। তার বসতঘরে ছিল নগদ টাকা, স্বর্ণালংকার, এবং প্রয়োজনীয় আসবাবপত্র যার সবকিছুই আগুনে পুড়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য রয়ান জান্নাত জানান, ‘গ্যাস সিলিন্ডার লিক হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা দ্রুত ছড়িয়ে পড়ায় বসতঘরের সব কিছু পুড়ে যায়। পরিবারটির পুনর্বাসনের জন্য সমাজের বিত্তবানদের সাহায্য কামনা করছি।’

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসের কর্মকর্তা মিযানুর রহমান জানান, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করি, তবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি সামাল দেন।’

এ ঘটনায় আশপাশের স্থানীয়রা এবং বিভিন্ন সামাজিক সংগঠন ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট