1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীর কদম রসূল সাগর পাড়ে ভেসে উঠলো অজ্ঞাত লাশ

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৩৬৬ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদম রসূল সাগর পাড় এলাকায় শুক্রবার সকালে একটি অজ্ঞাত লাশ ভেসে উঠেছে। লাশটির বয়স আনুমানিক ৬০ বছর বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা সকাল ১০টার দিকে সাগর তীরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) মজনু মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘সকালে সাগরের তীরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পাই। পরে পুলিশকে খবর দিই। পুলিশসহ ‘খানখানাবাদ ইউনিয়ন ও কদম রসূল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি সংসদ’-এর সদস্যদের সহায়তায় লাশটি লাশবাহী গাড়িতে তোলা হয়।’

স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটির পরনে শুধু একটি গোলগলা গেঞ্জি ছিল। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে লাশটি সাগরে পড়ে ভেসে এসেছে। এতে শরীরে পচন ধরেছে এবং পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। কেউ নিখোঁজ থাকলে বাঁশখালী থানা বা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি। আমরা লাশটির পরিচয় সনাক্ত করতে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখছি।’

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট