1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁশখালীতে আবু আহমেদের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় বাঁশখালী উপজেলা যুবদলের আহবায়ক আবু আহমেদের নেতৃত্বে র‌্যালিটি শীলকূপ টাইম বাজার থেকে শুরু হয়ে চাম্বল বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

র‌্যালী-উত্তর সমাবেশে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা যুবদলের আহবায়ক আবু আহমেদ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। প্রধান বক্তা ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দেলোয়ার আজিম, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য নুরুল আজিম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঈনুল হক চৌধুরী পলাশ, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শোয়াইবুল ইসলাম কায়েস, খানখানাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক গিয়াস কামাল চৌধুরী ও পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ শহিদুল্লাহ।

এসময় উপজেলা ও পৌরসভা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র‌্যালিতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট