1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

চট্টগ্রাম শহরে লুকিয়ে ছিলেন, র‌্যাবের অভিযানে ধরা বাঁশখালীর শামসুল

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:: ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. শামসুল আলম (৫০) কে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

গ্রেপ্তারকৃত শামসুল আলম বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পশ্চিম ডোমরা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, বাঁশখালী থানায় দায়ের করা দুটি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি শামসুল আলম। গোপন সংবাদের ভিত্তিতে নগরের চাঁদগাঁও বোর্ড স্কুল সংলগ্ন রুবেল কলোনির সামনে অবস্থান করার তথ্য পেয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, গ্রেপ্তারকৃত শামসুল আলমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৯টি ডাকাতি, ৩টি অস্ত্র এবং ১টি হত্যা মামলা।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান র‌্যাব-৭, চট্টগ্রাম।

বাঁশখালী থানার অপারেশন অফিসার মো. আরিফ হোসাইন জানান, ‘গ্রেপ্তারকৃত আসামিকে আজ (বুধবার) দুপুর ১২টার দিকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বাঁশখালী, চট্টগ্রামে সোপর্দ করা হয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট